সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আল নাসরে ‘প্রথম’ শিরোপা জয় রোনালদোর

খেলাধুলা ডেস্ক:

আল নাসরে যাওয়ার পর প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাও আবার এমন টুর্নামেন্টে, যার ইতিহাসে তার দল এরআগে ফাইনালেই খেলেনি! আল হিলালকে ২-১ গোলে হারিয়ে রোনালদোর মতো আল নাসরও আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। দুটি গোলই করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

গত মৌসুমে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েও রোনালদোকে শিরোপাহীন থাকতে হয়েছে। প্রো লিগে রানার্স আপ হয় আল নাসর। শিরোপা খরা কাটাতে অবশ্য এই টুর্নামেন্টে পুরোটা নিংড়ে দিয়েছেন তিনি। ৩৮ বছর বয়সী ৬টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়েছেন।

কিং ফাহাদ স্টেডিয়ামে জমজমাট ফাইনালটি দ্বিতীয়ার্ধের ৫০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। ৫১ মিনিটে শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল আল হিলাল। ৭৪ মিনিটে রাইট ব্যাক সুলতান আল ঘানামের ক্রস থেকে দলকে সমতায় ফেরান রোনালদো।

দ্বিতীয়ার্ধে আরও বড় ধাক্কাও খায় তারা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই আল নাসর খেলোয়াড়। ৯ জনের দলে পরিণত হলেও তারা ম্যাচটা এক্সট্রা টাইমে নিতে পেরেছে দারুণ দৃঢ়তা দেখিয়ে। তার পর অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে পর্তুগিজ অধিনায়ক জয়সূচক গোলটি এনে দিয়েছেন। তার পর অবশ্য খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় রোনালদোকে। যা আল নাসর শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ, দুই দিন বাদেই সৌদি প্রো লিগে তাদের উদ্বোধনী ম্যাচ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION