সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নুনিয়াছড়ায় ইয়াবা লুট: ইয়াবা সম্রাট সৈয়দ উল্লাহ সহ গ্রেফতার ২: ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে আলোচিত ইয়াবা লুটের ঘটনায় প্রধান আসামী ইয়াবা সম্রাট সৈয়দ উল্লাহ ও তার সহযোগি গফুরকে গ্রেফতার করেছে র‍্যাব ১৫ সদস্যরা । এসময় তাদের কাছ থেকে লক্ষাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃত আসামীরা হল, কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার ছড়া এলাকার মো: হোসেনের ছেলে সৈয়দ উল্লাহ ও ইয়াবা সৈয়দ (৪২) ও তার সহযোগি একই এলাকার মৃত জমির হোসেনের ছেলে আব্দুল গফুর @ গুড়ুইল্লা (৪০)।

আজ দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

মেজর সৈয়দ সাদিকুল হক জানান, গত ১২ আগস্ট শনিবার ভোরবেলা কক্সবাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সৈয়দ উল্লাহ তার নিজস্ব ট্রলারে করে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান কক্সবাজার পৌরসভার উত্তর মুনিয়ারছড়ার পানির কুয়া এলাকায় খালাস করার সময় অপর একটি গ্রুপ আসামী সৈয়দ উল্লাহ’র ইয়াবা লুট করার চেষ্টা করলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় আসামী সৈয়দ উল্লাহ ও তার সহযোগী ৬ থেকে ৭ জন ব্যক্তি ইয়াবা ছিনতাইকারী ওই গ্রুপের উপর ছুরি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে জনৈক দুদু মিয়া এবং তার সসহযোগি মোঃ রিপন কে গুরুতর আহত করে। পরবর্তীতে আহত দুদু মিয়া বাদী হয়ে আসামী সৈয়দ উল্লাহকে প্রধান আসামী এবং তার অপর ৫ সহযোগীর নাম উল্লেখ করে আঘাত ও হত্যা চেষ্টার অভিযোগ করে গত ১৩ আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় র‍্যাব-১৫ হামলাকারী আসামীদের গ্রেফতার ও খালাসকৃত ইয়াবাসমূহ উদ্ধারে তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদে সৈয়দ উল্লাহ তার ঘনিষ্ঠ সহযোগী গফুর ওরফে গুড়ুইল্লাসহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের মাদালিয়া পাড়াস্থ সৈয়দের শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে প্লাস্টিকের একটি বস্তা থেকে এক লক্ষ তিন হাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION