সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পাচারকালে শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার,২ পাচারকারী আটক

রোহিঙ্গা ক্যাম্প,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ২ পাচারকারীকে আটক করা হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃতদের মধ্যে ১৬ শিশু, ১০ নারী ও ৮ পুরুষ রয়েছেন। শিশুদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। তারা উখিয়া ও টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।

ওসি আরও বলেন, রবিবার রাতে সংঘবদ্ধ চক্র পাচারের উদ্দেশ্যে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রোহিঙ্গাদের জড়ো করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। সে সময় ধাওয়া দিয়ে জোবায়ের ও জয়নাল নামের ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংঘবদ্ধ পাচারকারীরা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহনে করে কক্সবাজার শহরে এনেছিলেন বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION