সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঘর নির্মাণ করতে গিয়ে পাহাড় ধসে প্রাণ গেল বৃদ্ধের

মৃত্যু: ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

সদর উপজেলায় ঘর নির্মাণের জন্য ধসে পড়া মাটি সরাতে গিয়ে পাহাড় ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

নিহত মোহাম্মদ আজম (৭৫) ওই উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, সোমবার সারাদিন কক্সবাজারে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত ছিল। রাতে ওই এলাকায় ঘর নির্মাণের জন্য পাহাড় কাটছিলেন মোহাম্মদ আজমসহ তার পরিবারের লোকজন। এতে পাহাড় ধসের ঘটনা ঘটে।

তিনি বলেন, “পরে মঙ্গলবার সকালে পাহাড়ের ধসে পড়া ওই মাটি সরাতে যান মোহাম্মদ আজমসহ তার স্বজনরা। এ সময় আকস্মিক আবারও পাহাড় ধসে মোহাম্মদ আজম মাটির নিচে চাপা পড়েন।“

ওসি আরও বলেন, পরে স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে ৭ অগাস্ট পৃথক পাহাড় ধসের ঘটনায় চকরিয়া উপজেলায় দুই ভাই-বোন এবং উখিয়া উপজেলায় রোহিঙ্গা মা-মেয়ের মৃত্যু হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION