সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিদ‍্যুতের বাল্ব লাগাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত‍্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত‍্যু, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় ঘরে বিদ‍্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে নিরব দাশ নামের এক স্কুল ছাত্রের মৃত‍্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা সদর বড়ঘোপ বিদ‍্যুৎ মার্কেট এলকায় এ ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী নিহত নিরবের নানী জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তার নাতি নিরব দাশ(১৬) ঘরে বিদ‍্যুতের একটি বাল্ব লাগাচ্ছিল। হঠাৎ সে বিদ‍্যুতায়িত হলে দ্রুত উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম নিরব মৃত বলে জানান।

থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিদ‍্যুতায়িত হয়ে মৃত‍্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তথ‍্য ও সুরতহাল রিপোর্ট শেষে বিদ‍্যুতায়িত হয়ে মারা যাবার বিষয়টি নিশ্চিত বলে জানান তিনি।

নিহত নিরব দাশ কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। সে বিদ‍্যুৎ মার্কেট এলাকার শীতল দাশেল ছেলে বলে জানা গেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION