সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা। ২০ আগষ্ট রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক,গ্রামীণ জনপদ ও অবকাঠামো,বেড়িবাঁধ পুনঃনির্মাণ, ফসলী জমির উন্নয়ন,নিরাপদ ও সুপেয় পানির ব্যাবস্থাসহ বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জেলার সকল উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান।

এছাড়া পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো ইয়ামিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা, বিপাশ খীসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো:মোস্তাফিজুর রহমান,জেলা আওযামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বক্তব্য রাখেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION