শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

রামুতে প্রকাশ্যে চাঁদাবাজি, যুবকের এক মাসের জেল

ভয়েস প্রতিবেদক:

রামুতে প্রকাশ্যে চাঁদা আদায়ের সময় মোরশেদুল হক প্রকাশ (গেঞ্জু) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে চেরাংঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একমাসের কারাদণ্ড দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা স্বর্ণা।

মোরশেদুল হক প্রকাশ (গেঞ্জু) ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, কিছু ব্যবসায়ী গর্জনিয়া বাজার থেকে গরু কিনে আসার পথে তাদের গাড়ি থামিয়ে কিছু অসাধু চক্র চাঁদা আদায় করতো। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোরশেদুল হক প্রকাশ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এরপরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তার নামে রামু থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও মোরশেদুল হক প্রকাশের বিরুদ্ধে রামু থানাসহ ও কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। এ সমস্যা নিরসনে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মোরশেদুল হক দীর্ঘদিন ধরে রামু চৌমুহনী স্টেশনে প্রকাশ্যে চাঁদাবাজি করত। কারণে-অকারণে সাধারণ মানুষ ও পথচারীদের মারধর করে টাকা, মোবাইল ছিনিয়ে নিত। এই সিন্ডিকেটের সঙ্গে আরও কয়েক যুবক জড়িত তাদেরও আইনের আওতায় আনার দাবি করেন ব্যবসায়ীরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION