শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বাড়াবে প্রশাসন, সভায় যেসব সিদ্ধান্ত

ভয়েস প্রতিবেদক:

ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালানো, অনুপ্রবেশ ঠেকানো ও শান্তিশৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনাসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের প্রতিনিধিদলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৩ আগস্ট) রাতে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) সীমান্তবর্তী উখিয়ার পালংখালী বিওপির ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে অবস্থিত আরসিও কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন চট্রগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা, অতিরিক্ত সচিব শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন, কর্নেল মোর্শেদ আহমেদ চৌধুরী, কর্নেল মো. মেহেদী হোসাইন কবীর, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান প্রমুখ।

সভায় উপস্থিত একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ কর্মকাণ্ড নিয়ে ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক জেলে পাঠানোর পর জামিনে মুক্তি পাওয়া, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সমন্বয়, নিয়মিত পুলিশ টহল ও বিশেষ অভিযান পরিচালনা, মাঝিদের কার্যক্রম বৃদ্ধি ও তাদের অপরাধ কর্মকাণ্ড নজরদারি রাখা, সাধারণ রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে যাতে না যেতে পারে সেজন্য চেকপোস্ট বৃদ্ধি ও প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সীমান্ত উত্তেজনায় অনুপ্রবেশ ঠেকানোসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, স্থানীয় দুষ্কৃতকারীদের সঙ্গে আরসা সন্ত্রাসীদের যোগাযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION