শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

ওয়ালটন রেফারি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মহেশখালী

ভয়েস প্রতিবেদক:

ওয়ালটন চতুর্থ রেফারি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালী উপজেলা। আর রানার্স-আপ হয়েছে কুতুবদিয়া উপজেলা।

শনিবার (২৬ আগস্ট) সকালে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত ফাইনালে দ্বীপ উপজেলা কুতুবদিয়াকে ১-০ গোলে হারিয়ে আরেক দ্বীপ উপজেলা মহেশখালী চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এবং দুই দলের খেলোয়াড়দের ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

তিনি বলেন, ‘মাদক থেকে এদেশের যুবকদের দূরে রাখতে খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। এবং দেশে খেলোয়াড় তৈরি হতে প্রতিনিয়ত সহযোগিতা করছে এই প্রতিষ্ঠান। এই ধারা অব্যাহত রাখবে ওয়ালটন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, হসপিটালিটি পার্টনার কুটুমবাড়ির সত্ত্বাধিকারী নুরুল কবির পাশা, রেফারিজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুবীর বড়ুয়া ভুলু ও কক্সবাজার সাংবাদিক সংসদের সভাপতি এম.এ আজিজ রাসেল।

স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী।

এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় ছিল মার্সেল। অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি ডটকম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION