সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে দেশিয় তৈরি বন্দুকসহ মাদক তৈরির কারিগর আটক

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের চিংড়ি প্রকল্প থেকে অস্ত্রসহ চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর হেলাল উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেছে। ২৬ শে আগস্ট শুক্রবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে মহেশখালী থানার পুলিশের একটি চৌকস টিম মাদক তৈরির কারিগর হেলাল অস্ত্র সহ আটক করে। আটককৃত হেলাল কুতুবজোম ইউনিয়নের নয়াপড়া এলাকার মৃত ফোরকার আহমদের পুত্র বলে জানা গেছে।

থানা সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিনের নেতৃত্বে এস আই ফরাজুল এএস আই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মহেশখালী থানা পুলিশের ১টি চৌকস টিম ২৬ আগষ্ট রাত ২.৩০ ঘটিকার সময় কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকার খতিরদিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে হেলাল উদ্দিনের ঘোনার টংঘর হইতে নয়াপাড়া এলাকার মৃত ফোরকান আহমদ এর পুত্র চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর মোঃ হেলাল উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেন।

পরে তাহার হেফাজত হইতে কাঠের বাটযুক্ত ১টি দোনলা বন্দুক( ডিবিবিএল) উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে আরো জানা যায়-কুতুবজোমের জৈনিক আলমগীর ও গ্রেপ্তারকৃত চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর হেলাল উদ্দিনকে সাথে নিয়ে চিংড়ি ঘরের আড়ালে বাংলা মদ উৎপাদন করে আসছে। অপারেশন কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আলমগীর পালিয়ে যায়।

চিংড়ীঘেরের আড়ালে বাংলা মদ উৎপাদন ও ব্যবসা বন্ধ করতে মূল হোতা’কে গ্রেপ্তারের বিষয়ে মহেশখালী থানা ওসি (তদন্ত) তাজ উদ্দিন বলেন-চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর হেলাল উদ্দিনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পূর্বের মাদক সহ একাধিক মামলা রয়েছে। উক্ত বিষয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION