মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক বাংলার দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ভয়েস প্রতিবেদক:
দৈনিক বাংলার দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা হলেন দৈনিক বাংলার রিপোর্টার আরিফুজ্জামান তুহিন ও ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু। রবিবার (২৭ আগস্ট) বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত(সদর) এর বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরনে জানা যায়, চলতি বছরের গত ৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকার প্রধান শিরোনামে ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শীর্ষক প্রকাশিত সংবাদে মনগড়া তথ্য দিয়ে ২০ জনকে টার্গেট করে এবং ২০ জনের নাম প্রকাশ করে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে দৈনিক যুগান্তরের তখনকার স্টাফ রিপোর্টার ও বৈশাখী টেলিভিশন এবং দৈনিক সংবাদের সাবেক কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক শফিউল্লাহ শফির নামও প্রকাশ করেন। পরে ১০ জানুয়ারি শফিউল্লাহ শফি বাদী হয়ে দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও রিপোর্টার আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসিকে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। ডিবি পুলিশের ওসি আদালতের নির্দেশনা মতে ইন্সপেক্টর সুজন কান্তি বড়ুয়াকে মামলাটি তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্তকারি কর্মকর্তা দীর্ঘ ৬ মাস তদন্ত শেষে গত ১৫ জুন আসামীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। ধার্য্য তারিখ মতে আদালত ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে দুই আসামী যথাক্রমে আরিফুজ্জামান তুহিন ও শরিফুজ্জামান পিন্টুকে গত ২৭ আগস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছিলেন। কিন্তু গত ২৭ আগস্ট রবিবার দুই আসামী আদালতে হাজির না হওয়ায় দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত(সদর) এর পেশকার আমির হোসেন বলেন, গত ১০ জানুয়ারি সাংবাদিক শফিউল্লাহ শফির দায়ের করা শতকোটি টাকার মানহানি মামলার দুই আসামীকে রবিবার (২৭ আগস্ট) আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু উক্ত আসামী হাজির না হওয়ার কারনে আদালত দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উক্ত আসামীদ্বয় হলেন আরিফুজ্জামান তুহিন ও শরিফুজ্জামান পিন্টু।

বাদী পক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, বিগত ৬ মাস তদন্ত শেষ করে মামলা তদন্তকারি কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেছিলেন। ওই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক দুই আসামীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আসামীরা হাজির না হওয়ার কারনে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION