সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

যাত্রীবাহী বাস তল্লাশি করে তিন কেজি হেরোইন উদ্ধার 

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে সদর উপজেলার বাংলাবাজার স্টেশনের কাছে যাত্রীবাহী বাস তল্লাশি করে তিন কেজি ১৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
আজ সোমবার সকালে এই হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের সুত্র ধরে ঢাকা থেকে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার বাংলাবাজার স্টেশনে পৌঁছলে বিজিবির একটি টিম বাস থামায়। পরে বাসে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো একটি ব্যাগ থেকে তিন কেজি ১৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করে।

অধিনায়ক আরো জানান হেরোইনের মালিককে পাওয়া যায়নি। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION