রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

কোভিড-১৯ কেড়ে নিল আরও দুই পুলিশ সদস্যের প্রাণ

ভয়েস নিউজ ডেস্ক :

কোভিড-১৯ এ প্রাণ হারিয়েছেন আরও দুই পুলিশ সদস্য। ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত এই দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন। আইসোলেশনে থাকাবস্থায়ই বুধবার রাতে ও ‍বৃহস্পতিবার ভোরে তারা না ফেরার দেশে পারি জমান।

মারা যাওয়া দুজনের একজন ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)। অন্যজনের নাম আশেক মাহমুদ (৪২)। তিনি ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন। দুই পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে।

আবদুল খালেদ মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি মসজিদের ইমামও ছিলেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে।

বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। আশেক মাহমুদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এর আগে বুধবার করোনায় দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু হয়। সূত্র:যুগান্তর অনলাইন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION