সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পৃথক অভিযানে ৬৩ রোহিঙ্গা আটক, ‍অভিযান অব্যাহত থাকবে

ভয়েস প্রতিবেদক, উখিয়া

উখিয়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ৬৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণে তাদের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উখিয়া উপজেলার পৃথক স্থানে এ অভিযান চালানো করা হয় বলে নিশ্চিত করেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ।

তিনি বলেন, বুধবার সকাল ১০টা থেকে রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে উখিয়া উপজেলার বিভিন্ন চায়ের দোকান ও মুদির দোকানে শ্রমিক হিসাবে কাজ করছে অনেক রোহিঙ্গা। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানকারিরা উখিয়া বাজার থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ (সিআইসির) মাধ্যমে ক্যাম্পে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, উখিয়া থানার ওসি মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে বিনা অনুমতিতে রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তারা ইজিবাইক ও গাড়ি চালিয়ে যাচ্ছিল। পাশাপাশি বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন।তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বুধবার সকালে উখিয়া থানা পুলিশের একটি দল উখিয়া কলেজের সামনে পুলিশ চেকপোস্টসহ অন্যান্য ৪৫ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ক্যাম্প সিআইসির কাছে হস্তান্তর করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে উল্লেখ করেন ওসি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION