বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

দালালের মাধ্যমে নয়, বৈধভাবে বিদেশ যান-এমপি আশেক

আবুল বশর পারভেজ, মহেশখালী:
মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেছেন,দালাল দিয়ে নয়  বৈধ ভাবে বিদেশ যান। মহেশখালীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারে
জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার মহেশখালীতে অনুষ্টিত হয়েছে। ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার ১৪ই জুলাই সকাল ১১ টায় মহেশখালী কলেজের মিলনায়তনে  উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি বলেন  যুব সমাজের বেকারত্ব দুরীকরণে বিদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। সেজন্য যুব সমাজকে অবশ্যই বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত এবং দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।তাই দালালের মাধ্যমে বিদেশ না গিয়ে বৈধ ভাবে বিদেশ যাওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি ইউএনও মোঃ জামিরুল ইসলাম  বলেন কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার লক্ষ্যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত হয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে এবং এজেন্টের নাম পরিচয় ও বৈধতা যাচাই করে জেনে বুঝে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক কর্মসংস্থানের জন্য বিদেশে গমন করার উপর সেমিনারে গুরুত্বারোপ করা হয়।

এসময় প্রেস ব্রিফিং করেন কক্সবাজার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) দাউদুল ইসলাম।এছাড়াও বক্তব্য দেন  মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, মহেশখালী  থানার ওসি  দিদারুল ফেরদৌস প্রমুখ।

এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION