সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়ার নিখোঁজ হওয়া লাশ পাওয়া গেছে

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া অপর জেলের লাশ উদ্ধার হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোষ্টগার্ড সাগর থেকে আলম মাঝির লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।

নিহতের বড় ভাই বদিউল আলম জানান, গত ৩১ আগস্ট সাগরে মাছ ধরা অবস্থায় ফিশিং বোট ডুবে যায়। এসময় ৮ জন জেলেকে উদ্ধার করা গেলেও দু’জন নিখোঁজ ছিল। শুক্রবার একজনের লাশ উদ্ধার হয় এবং শনিবার তার ভাইয়ের লাশটিও মৃত পাওয়া যায়।

স্থানীয় উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার বলেন, সাগরে বোট ডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব‍্যাপারে আগেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জানান তিনি।

থানার ওসি ( তদন্ত ) কানন সরকার জানান, সাগরে নিখোঁজ অপর জেলে আলম মাঝির লাশ শনিবার উদ্ধার হবার পর সনাক্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION