বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টেকনাফে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ১০টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এ যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে বিকাল পর্যন্ত উক্ত যুবকের মৃতদেহটি শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ।

ওসি প্রদীপ জানান, উদ্ধার হওয়া যুবকের কোনো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে, মাদকব্যবসার অভ্যন্তরীণ দ্বন্ধ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত যুবক কোনো রোহিঙ্গা মাদক কারবারি হতে পারে। ঘটনাস্থল থেকে ৪ হাজার ইয়বা উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ দেখে কেউ শনাক্ত করতে পারেনি। লাশের পরিচয় ও আসল ঘটনা উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ। একই সাথে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION