বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মিয়ানমার মংদু সীমান্ত দিয়ে বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করল

ভয়েস নিউজ ডেস্ক:

রাখাইন রাজ্যের মংদু সীমান্ত দিয়ে বাংলাদেশে চাল ও পেঁয়াজসহ অন্যান্য পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে মিয়ানমার জান্তা। মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন মিয়ানমারের দুটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বাংলাদেশের পক্ষ থেকে জব্দ করার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিয়ামামার নাও।

মিয়ানমার জান্তার বাণিজ্য মন্ত্রণালয় ১ সেপ্টেম্বর নিষেধাজ্ঞার আদেশে জানায়, চাল, সয়াবিন, বাদাম ও পেঁয়াজসহ খাদ্যপণ্য শুধু রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের বাণিজ্যিক জোন দিয়েই রপ্তানি করা যাবে। ৪ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হওয়ার কথা। তবে গতকাল মিয়ানমার নাও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবসা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মিন্ট থুরা বলেন, ‘সোনালী ব্যাংক যে নিষেধাজ্ঞা দিয়েছে, যেটি কিনা জনগণ ও তাদের জনগণের সম্পত্তি ছিনতাইয়ের শিকার হতে পারে। ফলে ছিনতাই এড়াতে শুধু সিতওয়ে দিয়ে রপ্তানি করা উচিত।’

জান্তা নিয়ন্ত্রিত অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান মিয়ানমা ফরেইন ট্রেড ব্যাংক (এমএফটিবি) ও মিয়ানমা ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের (এমআইসিবি) ১০০ কোটি ডলারের বেশি সম্পত্তি সোনালী ব্যাংকে ছিল। যা গত জুনে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় জব্দের তালিকায় পড়ে যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION