সোমবার, ২২ Jun ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাদক বিরোধী অভিযানে ঘুমধুমে নিষিদ্ধ কমান্ডো ও টমটমসহ আটক ২

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার অধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশি নিষিদ্ধ পণ‌্য কমান্ডো বারবেইজ এনার্জি ড্রিংস সহ ২ জনকে আটক করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নাইক্ষ‌্যংছড়ি থানার ওসি টানটু সাহার নির্দেশনায় তদন্ত কেন্দ্রের এসআই ধর্মজিত সিংহের নেতৃত্বে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের সঙ্গীয় ফোর্সসহ বড়ুয়া পাড়া এলাকা থেকে একটি ব্যাটারি চালিত টমটমসহ দুজন পাচারকারীকে ৯০ পিস বিদেশি কমান্ডো বারবেইজ এনার্জি ড্রিংস সহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব‌্যক্তিরা হল- ঘুমধুম ইউপির রেজু আমতলী এলাকার জাহিদ হোসেনের ছেলে নুরুল বশর প্রকাশ নুর বশর ও একই এলাকার আবুল হোসেনের ছেলে জামাল হোসেন(১৭)।

এবিষয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই ধর্মজিৎ সিং বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি কমেন্ডো পাচারের সময় দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় পাচার কাজে ব‌্যবহারিত একটি মিনি টমটম জব্দ করা হয়।

নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহ বলেন, আটককৃত ব‌্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক এ অভিযান অব‌্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION