শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

বিএনপি নেতা শাজাহান সিরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভয়েস নিউজ ডেস্ক:

প্রয়াত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ জুলাই) এক শোকবার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে শাজাহান সিরাজের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ ও তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলে প্রধানমন্ত্রী শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান শাজাহান সিরাজ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION