শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে আহত ২ পুলিশ

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) ১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার ক্যাম্প-৫ এর ডি/৫ এবং ক্যাম্প-৬ এর সি/৬ ব্লকের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪-এপিবিএনের উপ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান।

আহতরা হলেন- উখিয়ার ১৪ এপিবিএনের কনস্টেবল জানে আলম ও ইমরুল হাসান শুভ।

১৪ এপিবিএনের উপ-অধিনায়ক জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার একটি দল ক্যাম্প-৫ এর ডি/৫ এবং ক্যাম্প-৬ এর সি/৬ ব্লকের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে। এমন তথ্য পেয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন নৌকার মাঠ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছলে আরসার সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি ছুঁড়ে।এসময় তাদের ছুঁড়া গুলিতে জানে আলম ও ইমরুল হাসান শুভ নামে দুই পুলিশ কনস্টেবলের ডান হাতে গুলি লাগে।

তিনি আরও বলেন, আহত দুই পুলিশ সদস্যদের উদ্ধার করে নিকটস্থ ক্যাম্প-৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ টহল বাড়ানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION