বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

পেকুয়ায় দূর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেল পিকআপ

মো: ফারুক, পেকুয়া:

পেকুয়ায় দূর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেল আতিকুল ইসলাম নামে এক ব্যক্তির মালিকনাধীন পিকআপ গাড়ি। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার শিলখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ির মালিক একই এলাকার মৃত গোলাম কবিরের ছেলে।

এ ঘটনায় গাড়ির মালিক আতিকুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে একই এলাকার  মৃত আহামদ কবিরের ছেলে তাজুল ইসলাম ও মোহাম্মদ হোছাইন ও চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহাদ্দারকাটা এলাকার মৃত এজহার হোছেনের ছেলে নজরুল ইসলামকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করেন।

অভিযোগে সাইফুল ইসলাম বলেন, একই এলাকার উপরে উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে পূর্বে থেকে শত্রুতা করে আসছিল। ঘটনার রাত সাড়ে ১১টার দিকে গাড়ির ড্রাইভার আবু সুফিয়ান শিলখালী সিকদার পাড়াস্থ তাদের বাড়ির সামনের রাস্তার মাথায় গাড়িটি পার্ক করে বাসায় নৈশ খাবার খেতে যায়। ওই সময় সংঘবদ্ধ দূর্বৃত্তরা গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে দেয়। আগুন জ্বলতে থেকে ড্রাইভার আবু সুফিয়ান দ্রুত বাসা থেকে বের হলে দূর্বৃত্তদের পালিয়ে যেতে দেখেন। পরে গাড়ির মালিকসহ স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। তাতে গাড়ি পুড়ে যাওয়ায় মালিকের প্রায় ৭লাখ টাকার ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করেন।

এবিষয়ে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, ঘটনার বিষয়ে লিখিত একটি  পেয়েছি। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION