রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতেই নিউজিল্যান্ড সিরিজের আয়োজন। কিন্তু তা আর হলো কই। বৃষ্টির কারণে এক ইনিংসও পুরো খেলা হয়নি। বল হাতে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দেখা গেলেও এদিন হতাশ হতে হয়েছে টাইগার ক্রিকেটের ভক্তদের। ম্যাচের কোন ফলাফল যেমন আসেনি, তেমনি তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদের প্রত্যাবর্তনটাও চোখে পড়েনি।

তবে সেসব পেছনে ফেলে মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়াম এখন তৈরি দ্বিতীয় ম্যাচের জন্য। বাংলাদেশও প্রস্তুত কিউইদের বিপক্ষে লড়তে। সিরিজের ২য় ওয়ানডেতে দুই-একটা পরিবর্তন দেখা যেতে পারে।

ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে থাকবেন লিটন দাস। তিন নম্বর পজিশনে নেমে যেতে পারেন তানজিদ হাসান তামিম। চারে তাওহীদ হৃদয়ের জায়গাটা পোক্তই বলা চলে। পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ, ছয়ে সৌম্য সরকার, সাতে শেখ মেহেদী হাসান। বাংলাদেশ ব্যাটিং করতে নামলে এই তিন পজিশনে থাকবে বাড়তি নজর।

আটে খেলবেন নুরুল হাসান সোহান, নয়ে রিশাদ হোসেন। দশ এবং এগারোতে দেখা যেতে পারে দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদকে। বিশ্রামে থাকতে হতে পারে মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদকে। চোটের কারণে বাইরে থাকতে পারেন পেসার তানজিম হাসান সাকিব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION