শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

“রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সরকারের একমাত্র লক্ষ্য”

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে গতকাল রোববার।
কক্সবাজার জেলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান ‘সীমান্ত সাংবাদিকতা’ বিষয়ে দেশ টিভির সাবেক সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, ‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ে দ্য ডেইলি স্টারের প্রধান প্রতিবেদক পিনাকী রায় ও ‘মোবাইল সাংবাদিকতা’ বিষয়ে রয়টার্স টিভির বাংলাদেশ প্রতিনিধি স্যাম জাহান। কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। সঞ্চালনা করেন কর্মশালার সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপের গণসংযোগ ব্যবস্থাপক জিলফুল মুরাদ শানু।
সমাপনী অনুষ্ঠান, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব)।
বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশিপের আইন শাখার জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ শামীম রেজা ও যোগাযোগ শাখার প্রধান তানজিনা শারমিন। সঞ্চালনা করেন তৌফিকুল ইসলাম লিপু। কর্মশালায় জ্যেষ্ঠ ও নবীন ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
প্রধান অতিথির বক্তৃতায় আরআরআরসি মিজানুর রহমান বলেন, উখিয়া ও টেকনাফে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের জন্য বিশ্ববাসীর চোখ এখন কক্সবাজারের দিকে। এসব রোহিঙ্গাদের নিয়ে প্রতিদিন দেশ-বিদেশে সংবাদ প্রকাশিত হচ্ছে। নানা দেশ তাদের নিজস্ব অবস্থান ও দৃষ্টিকোণ থেকে নানা হিসেব-নিকাশে ব্যস্ত। কিন্তু বাংলাদেশের একটি মাত্র লক্ষ্য হচ্ছে এসব রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন। এজন্য বিশ্ব স¤প্রদায়ের আন্তরিক ও উদার সহযোগিতা কাম্য।
সরকারের অতিরিক্ত সচিব মিজানুর রহমান আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো প্রতিদিন ১শত শিশু জন্ম নিচ্ছে। ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের পর প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় ৩০ হাজার শিশু।
তিনি তার রোহিঙ্গাদের ব্যবস্থাপনায় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, রোহিঙ্গা সংক্রান্ত যে কোনো প্রতিবেদন তৈরির সময় আমাদের ‘ন্যাশনাল ইন্টারেস্ট’ এর বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION