মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রিয়তোষ পাল পিন্টু আর নেই

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযুদ্ধের বীর সংগঠক প্রিয়তোষ পাল পিন্টু আর নেই। আজ ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ভারতের কলকাতাস্থ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী, দৈনিক পূর্বকোণসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেন। একই সাথে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রথম সভাপতি। ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন ।মৃত্যকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন ও বহুগুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION