বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টেকনাফে মানসিক রোগীদের খাবার বিতরণে সেঞ্চুরী করলেন-মারোত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

‘করোনাভাইরাস’ সংক্রমণ নিয়ে যখন সারাবিশ্ব বাসী দুচিন্তায়। ঠিক তখনই মানসিক রোগীদের কথা বিবেচনা করে এগিয়ে এলেন মানসিক রোগীদের তহবিল মারোত। টানা একশত তম দিনেও খাবার বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন ।

কোথাও লক ডাউন, আবার কোথাও রেড জোনের আওতায় থাকায় শহর, পাড়া, মহল্লা ঠিক তখনই মানসিক রোগীদের খাবারের কথা মাথায় রেখে এগিয়ে আসলেন স্বেচ্ছাসেবী সংগঠন মারোতে সদস্যরা।

করোনাভাইরাসের ক্রান্তিকালে গত ২৫ মার্চ থেকে ১৫জুলাই(অদ্যবধি)এসব মানসিক রোগীদের টানা খাবার বিতরণ করা হয়েছে। প্রতিদিন দুপুরে ১০১জন রোগীর কাছে এ খাবারগুলো পৌঁছে দিচ্ছেন এ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

টেকনাফে কর্মরত চিকিৎসক, শিক্ষক, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি,ব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের লোকজন মিলে ২০১৭সালের জানুয়ারীতে মানসিক রোগীদের তহবিল ‘মারোত’ নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।তখন থেকে ২০জন সদস্যের আর্থিক অনুদানের মাধ্যমে এ সংগঠনটি পরিচালিত হয়ে আসছিলেন।

এ উপলক্ষে গতকাল বূধবার দুপুর সাড়ে ১২টায় টেকনাফ উপজেলা পরিষদের সামনে সংগঠনের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা অনুষ্টিত হয়।সভায় প্রধান অতিথি উপজেলা নিবাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম,বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল, মেডিকেল কর্মকর্তা চিকিৎসক প্রণয় রুদ্র, টেকনাফ সরকারী কলেজে অধ্যাপক সন্তোষ কুমার শীল, দৈনিক প্রথম আলো টেকনাফ প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন, সাংবাদিক আবদুস সালাম, সাংবাদিক সাইফুউদ্দিন মো মামুন, সাংবাদিক ফরহাদ আমিন, নুরুল আমিন ও শাহ আলম প্রমূখ বক্তব্য রাখেন।

পরে উপজেলার সাবরাং, টেকনাফ সদর ও পৌরসভার বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ১০০জন মানসিক রোগী(পাগলের)হাতে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন,সমাজের বঞ্চিত ও অবহেলিত এসব মানুষের মুখে টানা খাবার তুলে দিচ্ছেন।এটাতে সীমাবদ্ধতা নেই। এর পাশাপাশি গত ১৫ মে ও ১৩ জুলাই মারা যাওয়া দুইজন মানসিক রোগীকে দাফনের ব্যবস্থাও করেছেন এ সেচ্চাসেবী সংগঠনের সদস্যরা।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলার নিবাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এক. দুই ও তিনদিন নই পুরো টানা ১০০শতদিন মানসিক রোগীদের খাবার দিয়ে গেছেন। এ উদ্যোগটি খুবই প্রশংসনীয়।

তারমধ্যে করোনাকালিন এসময়ে এটি চলমানও রেখেছেন।পাশাপাশি সংগঠনটি বিভিন্ন জাতীয় দিবসসহ বিভিন্ন সময় খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ বিভিন্ন ধরনের কাজ করছেন।এমন কি, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েপড়া মানসিক রোগীদের স্বজন-পরিবারের কাছে তুলেও দিচ্ছেন।এ সংগঠনটি কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION