শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু কাল

ভয়েস প্রতিবেদক:

দীর্ঘ ৬ মাস পর আগামীকাল বিশ্ব পর্যটন দিবসে  কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে  জাহাজ চলাচল শুরু হচ্ছে।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সকাল ১০টারদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাসিম আহমদের নেতৃত্বে একটিদল পর্যবেক্ষণদল ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

পর্যবেক্ষণদলের নেতৃত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাসিম আহমেদ বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কক্সবাজারে ৭ দিন ব্যাপি বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসাবে বুধবার ২৭ সেপ্টেম্বর থেকে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। একারনে আজ মঙ্গলবার জেলা প্রশাসনের একটি দল পর্যবেক্ষণ করার জন্য সেন্টমার্টিনে যাত্রা করেছি। পর্যবেক্ষণ দলটি উভয়পাড়ের জেটিঘাট, নাফনদীর নাব্যতাসহ নানা বিষয়ে উপযোগী কিনা খতিয়ে দেখেছি

এর আগে চলতি বছরের ২০ মার্চের পর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেন জেলা প্রশাসন।

পর্যবেক্ষণ দলে থাকা কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টুয়াক) এর সিনিয়র সহ সভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘নাফ নদীর নাব্য-সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠার অজুহাতে গত বছর পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ছিল। কিন্তু, এবছর যথা সময়ে জাহাজ চলাচলের অনুমতি পাওয়া মহান আল্লাহর কাছে শুকরিয়া। পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।’

পর্যবেক্ষণ দলে রয়েছেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রায়হান উদ্দিন আহমেদ, পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, সহ সভাপতি মিল্কি, ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তাগণ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION