মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

২০২২সালের ২১ নভেম্বর বিশ্বকাপ ফুটবল শুরু

খেলাধুলা ডেস্ক:
২০২২ কাতার বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে ফিফা। ২১ নভেম্বর শুরু হবে আসর, ফাইনাল ১৮ ডিসেম্বর।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ১৫ জুলাই। এর ঠিক দুই বছর পর সেই ১৫ জুলাই-তেই পরবর্তী বিশ্বকাপের সূচি জানাল ফিফা।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা যে সূচি দিয়েছে, তাতে দেখা যাচ্ছে গ্রুপ পর্বে প্রতিদিন ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। টেলিভিশনে ১১ ঘণ্টা ব্যবধানে চারটি ম্যাচ উপভোগ করবে দর্শকেরা। ১২ দিনেই শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের খেলা।

দোহা এবং এর আশপাশে বিশ্বকাপের ভেন্যুগুলো হওয়ায় এবং দূরত্ব বেশি না হওয়ায় ৩২ দলের এই আসরে দর্শকদের পক্ষে চাইলে প্রতিম্যাচই মাঠে বসে দেখার সুযোগ মিলবে।

আসরের উদ্বোধনী ম্যাচের ভেন্যু ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন আল বাইত স্টেডিয়াম। অন্যদিকে ফাইনালের ভেন্যু ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়াম।

গ্রুপ পর্বে দিনের প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা)। চতুর্থ ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ১০টায়। নট আউট পর্বের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টা ও ১০টায়।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৭ ডিসেম্বর। এর একদিন পর লুসাইল স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ফাইনাল।
করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এখনো স্থগিত রয়েছে। বাছাই পর্ব শেষে আগামী বছর মার্চ-এপ্রিলে আসরের ড্র অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট ম্যাচ, ভেন্যু ও খেলাগুলো শুরুর চূড়ান্ত সময় জানা যাবে তখনই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION