রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আরসার শীর্ষ নেতা সহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া থেকে আরসা’র শীর্ষ সন্ত্রাসী গান কমান্ডার এবং বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কমান্ডার রহিমুল্লাহসহ ৪জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৩ কেজি বোমা তৈরির বিস্ফোরক দ্রব্য, ১টি বিদেশি পিস্তল, ২টি ওয়ানশুটারগান, ৪টি পিস্তলের বুলেট, ৩টি ওয়ানশুটারগানের বুলেট ও মোবাইল ফোন।
মঙ্গলবার রাতে পালংখালী ইউনিয়নের তেলখোলা – বরইতলী পাহাড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে র‍্যাব-১৫ এর কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION