মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

৬ গোলের রুদ্ধশ্বাস ম্যাচেও জয় পায়নি জুভেন্টাসের

খেলাধুলা ডেস্ক:

রোমাঞ্চকর ম্যাচে গোলবন্যা ঠিকই হলো, তবে ৬ গোলের রুদ্ধশ্বাস এই খেলায় শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি জুভেন্টাসের। জয় তো দূরের কথা এক সময় হারেরও শঙ্কা জেগেছিল। তবে সাস্সুয়োলোর বিপক্ষে ম্যাচে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোরা।

ইতালিয়ান সিরি’আ লিগে বুধবার সাস্সুয়োলোর মাঠে সফর করে জুভেন্টাস। যদিও ম্যাচের শুরু থেকে মাউরিসিও সারির শিষ্যরাই দাপট দেখায়। যার ধারাবাহিকতায় খেলার পঞ্চম মিনিটেই এগিয়ে যায় জুভরা। মিরালেম পিয়ানিচের পাসে দানিলো জাল খুঁজে নেন। আর ৭ মিনিট পরে দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। সেই পিয়ানিচ থেকে বল পেয়ে ১২তম মিনিটে গোল করেন গনঞ্জালো হিগুয়াইন।

তবে ২৯তম মিনিটে ব্যবধান কমায় সাস্সুয়োলো। ফিলিপ দুরিসিচির শটে পরাস্ত হন জিয়ানলুইজি বুফনের বদলে পোস্টের নিচে দাঁড়ানো ভয়চেখ স্ট্যাসনি। কিন্তু এগিয়ে থেকেই বিরতিতে যায় জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিমাত করে স্বাগতিকরা। ৫১তম মিনিটে বেরার্দির ও ৫৪তম মিনিটে ফ্রান্সেসকো কাপুতো গোল করলে লিড নেয় সাস্সুয়োলো।

বেশ কয়েকবার গোল করতে ব্যর্থ হওয়া রোনালদো ৬০তম মিনিটে গোল বঞ্চিত হন। তবে ৬৪তম মিনিটে রদ্রিগো বেন্তাকুরের কর্নার থেকে হেডে গোল করে আলেক্স সান্দ্রো তুরিনের বুড়িদের হারের হাত থেকে বাঁচান।

এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকল জুভেন্টাস। এসি মিলানের বিপক্ষে হারের পর আতালান্তার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল মাওরিসিও সাররির দল।

লিগে ৩৩ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে আছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আতালান্তা ৭০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লাৎসিও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION