রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 ঘুমধুমে দুই ক্ষুদ্র- নৃগোষ্ঠী নারী ২০ হাজার পিস ইয়াবাসহ আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন(বিজিবির) অধিনস্হ ঘুমধুমের তুমব্রু বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই ক্ষুদ্র- নৃগোষ্ঠী মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ঘুমধুমের তুমব্রু বিজিবি বিওপি’র টহল কমান্ডার মো. মোশফিকুর রহমান বিওপির এমজি চেকপোস্ট সংলগ্ন স্থান হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ক্ষুদ্র- নৃগোষ্ঠী মহিলাকে আটক করেছে।

আটককৃতরা তুমব্রু বাইশফাড়ি এলাকার জয় তংঞ্চ্যাাংগার স্ত্রী মায়া তংঞ্চ্যাংগা (১৮), ও রাংগাইয়া তংঞ্চ্যাংগার মেয়ে জয়ন মালা তংঞ্চ্যাংগা (১৫) বলে জানা গেছে।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককারীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION