বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
বলরাম দাশ অনুপম:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে সদর উপজেলাব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের রামকৃষ্ণ মিশন ও লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উজ্জ্বল কর। উপস্থিত ছিলেন-জেলা পূজা উদযাপন পরিষদের উপদেস্টা দুলাল দাশ, জেলা পূজা উদযাপন পরিষদ ও সদর পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা বলরাম দাশ অনুপম, সদর পূজা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবলা পাল, সাংগঠনিক সম্পাদক মিটন পাল বাপন, সহ-সাংগঠনিক সম্পাদক সজীব দাশ, অর্থ সম্পাদক মিটন কান্তি দে, মহিলা সম্পাদক সবিতা মল্লিক, রাজীব পাল, বিজয় কর্মকার, অভি শর্মা, রনধির নাথ রুবেল ও স্ব স্ব মন্দিরের পুরোহিতবৃন্দ।
ভয়েস/আআ