বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

সায়ানের চিকিৎসায় কক্সবাজার জেলা প্রশাসনের তহবিলে হেলালের অনুদান

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র সাউদ সোরাইন সায়ান চৌধুরীর চিকিৎসায় গঠিত জেলা প্রশাসনের তহবিলে নগদ ২০ হাজার টাকা অনুদান দিলেন উখিয়ার কুতুপালংয়ের তরুণ সমাজসেবক প্রকৌশলী হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের হাতে তিনি নগদ অর্থ হস্তান্তর করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ উপস্থিত ছিলেন।

একজন মেধাবী ছাত্রের জীবন সায়াহ্নে পাশে দাঁড়ানোয় হেলাল উদ্দিনের প্রতি ধন্যবাদ জানান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

আর হেলালও যে কোন বিপদাপন্ন মানবতার পাশে থাকতে যেন পারেন, সবার দোয়া কামনা করেছেন।

ক্যান্সার আক্রান্ত সাউদ সোরাইন সায়ান চৌধুরীর চিকিৎসায় ৫০ লক্ষ টাকা দরকার। তার জন্য একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও সায়ানের পরিবারের ১ সদস্যকে রেখে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যার হিসাব নং-০৯০৩৫০১০১৯৬৮৬, সোনালী ব্যাংক, কক্সবাজার শাখা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION