রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ছুটছেন রোনালদো, ছুটছে আল নাসরও

খেলাধুলা ডেস্ক:

আল নাসরের জয়রথ ছুটছেই। এএফসি চ্যাম্পিয়নস গতকাল পিছিয়ে পড়েও তাজিক ক্লাব এফসি ইস্তিকলোলকে ৩-১ গোলে হারায় তারা।যার ফলে টানা ১০ ম্যাচ জয় তুলে নিল সৌদি ক্লাবটি।
ঘরের মাঠে প্রথমার্ধে দাপটই দেখায় আল নাসর। কিন্তু তা সত্ত্বেও বিরতির একদম আগমুহূর্তে গিয়ে গোল হজম করে বসে তারা। দ্বিতীয়ার্ধে তাদের সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। এনিয়ে টানা সপ্তম ম্যাচে গোলের দেখা পেলেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৬৬ মিনিটে গোলমুখে শট নিয়ে প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও ফিরতি শটে ঠিক গোলরক্ষক পরাস্ত করেন তিনি।

এরপর আন্দারসন তালিসকার জোড়া গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। চ্যাম্পিয়নস লিগে এনিয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে আছে তারা।

এদিকে, একই দিনে স্থগিত হয়েছে ইরানি ক্লাব সেফাহান এফসি ও সৌদি ক্লাব আল ইত্তিহাদের মধ্যকার ম্যাচটি। ইরানের নাগশে জাহান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা। কিন্তু মাঠে প্রবেশের পথে নিহত ইরানিয়ান জেনারেল কাসেম সোলেমানির ভাস্কর্য থাকা ড্রেসিংরুম থেকে বের হতে অস্বীকৃতি জানায় আল ইত্তিহাদ। তাই এক বিবৃতির মাধ্যমে ম্যাচটি স্থগিত ঘোষণা করে এএফসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION