রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মাঠে ঢুকে পড়া ভক্তের ইচ্ছা পূরণ করলেন মেসি

খেলাধুলা ডেস্ক:
কয়েক সেকেন্ডের জন্য হলেও লিওনেল মেসির সান্নিধ্য পেতে চান অনেকেই। সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের পর সেই প্রচেষ্টা করে সফল হলেন এক তরুণ। তার ইচ্ছা পূরণ করলেন আর্জেন্টাইন তারকা।

ঘরের মাঠে রোববার সিনসিনাটির বিপক্ষে ১-০ গোলে ম্যাচ হেরে মেজর লিগ সকারের প্লে-অফে খেলার স্বপ্ন ভেঙে যায় মায়ামির। চোট কাটিয়ে এই লড়াই দিয়ে লম্বা সময় পর মাঠে ফেরেন মেসি।

দল হেরেছে তাতে কী, যে করেই হোক মেসির সঙ্গে একটু কথা পণ করে যেন রেখেছিলেন ওই তরুণ। ম্যাচ শেষ হতেই মাঠের ভেতর ঢুকে পড়েন তিনি। প্রথমে তাকে বাধা দেন বিশ্ব চ্যাম্পিয়ন মেসির বডিগার্ড ইয়াসি চিউকো, যাকে নিয়োগ দিয়েছিলেন মায়ামির মালিক পক্ষের একজন সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম।

পরে ওই ভক্তকে ছেড়ে দেওয়ার অনুমতি দেন মেসি। তার সঙ্গে ছবি তোলেন তিনি। জার্সিতে একটি অটোগ্রাফও দিয়ে দেন। নিশ্চিতভাবেই বলা যায়, ওই সময়টায় স্বপ্নের ঘোরে ছিলেন ওই তরুণ। তার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি তো ছিল অবশ্যই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION