বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

মুজিববর্ষ উপলক্ষে কক্সবাজারে গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর উদ্বোধন

ভয়েস প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে কক্সবাজার জেলার প্রতি উপজেলায় ২০,৩২৫টি করে আটটি উপজেলায় মোট ০১ লক্ষ ৬২ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ও রোপনের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসাবে কক্সবাজার জেলায় এ কার্যক্রম শুরু করা হয়।
সকালে জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে হিলডাউন সার্কিট হাউজ প্রাঙ্গনে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এবং জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন,দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ূন কবির, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান,উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তহিদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া চকরিয়া ও কুতুবদিয়া উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সহযোগীতায় বেঁড়িবাধ ও বেঁড়িবাধ সংলগ্ন সমুদ্রতীরেও চারা রোপণ করা হবে।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া এই চারা বিতরণ ও রোপন কর্মসূচী ১৫ সেপ্টেম্বরের মধে সম্পন্ন করা হবে বলে বনবিভাগ সূত্রে জানানো হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION