সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আর্মড পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩ আরএসও সদস্য গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরএসও’র তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) ভোররাতে টেকনাফ উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ক্যাম্পের সি /৫ ব্লকের ৭৫০ নং ঘরের মনির আহমেদের ছেলে কামাল হোসেন (২৭), সি/২ ব্লকের ৩৪০ নং ঘরের আব্দুর শুক্কুরের ছেলে অজিউর রহমান (১৮) ও বি/৪ ব্লকের তাজিমুল্লার ছেলে মুজিবুর (১৭)। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর। তিনি জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উনচিপ্রাং ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ী ঢালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। তারা মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরাকান সলিডিটারি অর্গানাইজেশন( আরএসও)এর সক্রিয় সদস্য।

এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION