সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সৌদি আরব: যুবরাজ সালমান

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের সঙ্গে গাজার চলমান সংঘাত নিরসনে কাজ করে যাচ্ছে যাচ্ছে বলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ কথা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি সব সময় ফিলিস্তিনের পাশে আছে বলেও ফোনালাপে মাহমুদ আব্বাসকে আশ্বাস্ত করেছেন যুবরাজ।

ফিলিস্তিনের হামাস ও ইসরায়েল দ্বন্দ্ব গত শনিবার থেকে চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের পাল্টা হামলায় অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থনের ঘোষণা দিয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এই যখন পরিস্থিতি তখন ফিলিস্তিনের জনগণের পাশে সব সময় সৌদি আরব আছে বলে প্রেসিডেন্ট আব্বাসকে স্মরণ করিয়ে দিলেন যুবরাজ সালমান। তার কার্যলায় থেকে বিবৃতিতে জানিয়েছে, চলমান উত্তেজনা বন্ধে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রিয়াদ।

বিন সালমানের উদ্বৃতি দিয়ে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য লড়াই করে আসছে। সেই সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION