সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পিএমখালীর চেয়ারম্যান আব্দুর রহিমের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক

সদর উপজেলা পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাষ্টার আব্দুর রহিম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সোমবার (৯ অক্টোবর) রাতে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিসাধীন জনপ্রিয় সৎ পরিছন্ন এ চেয়ারম্যানের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

১৯৫৪ সালের ৮ আগষ্ট জন্মগ্রহণ করা আব্দুর রহিম পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেড় যুগের অধিক সময় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পর গত ইউপি নির্বাচনে সড়ে দাঁড়ান।

মঙ্গলবার আসরের নামাজের পর ঘাটকুলিয়া পাড়ার দক্ষিণে গজিয়ে ওঠা বাঁকখালী নদীর চরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। তারা নামাজে জানাযায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।পরে ঘাটকুলিয়া পাড়া পারিবারিক কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।

এদিকে বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহিমের মৃত্যুেত গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য জনাব সায়মুম সরওয়ার কমল, সাবেক সংসদ লুৎফর রহমান কাজল, জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী, সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (সাবেক) শহিদুল ইসলাম বাহাদুর, এডভোকেট আব্বাস উদ্দীন, সদর আওয়ামীলীগের সভাপতি মাহমুদুর রহমান মাদু, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ছলিম উল্লাহ বাহাদুর,অধ্যক্ষ মৌলানা শফিউল হক জিহাদী, সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ ,জামায়াত নেতা মাওলানা আবুল কাশেম, বিএনপি নেতা হারুন আর রশিদ, ব্যবসায়ী খুরশেদ আলম, অধ্যাপক জহিরুল ইসলাম, সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড রেজাউল রহমান রেজা, পিএমখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নুরুল আজিম, পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন খান, পিএমখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী মৌলভী এমদাদ উল্লাহ, সাবেক মেম্বার মোস্তাক আহমদ, সাংবাদিক মাহবুবুর রহমান, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল হাকিম, পিএমখালীর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, মরহুমের ভাগিনা টিকাদার কেফায়েত উল্লাহ সহ বিভিন্ন সংগঠন ও ব্যাক্তি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION