সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বাংলাদেশ সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৬টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর ১০ মিনিট পর একই এলাকায় ৫ মাত্রার একটি আফটার শক আঘাত হানে।
এর আগে গত ৭ অক্টোবর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর আরও কয়েকটি শক্তিশালী আফটার শক হয়। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই হাজারে।
ভয়েস/আআ