সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত বেড়ে ১২০০

আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার (০৭ অক্টোবর) থেকে শুরু হওয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ছয় দিনে গড়িয়েছে। এই সংঘাতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে এক হাজার ২০০ জন। আহতের সংখ্যা পাঁচ হাজার ৬০০ জন। অন্য দিকে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ২০০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় (১২ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এক হাজার ২০০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের আক্রমণে পাঁচ হাজার ৬০০ মানুষের বেশি আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। অতিরিক্ত রোগীর চাপে উপযুক্ত চিকিৎসা প্রদান ব্যাহত হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের বিধ্বংসী বোমা হামলার কারণে গাজায় তিন লাখ আটত্রিশ হাজার ৯৩৪ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION