রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রেকর্ডে নয় বিশ্বকাপ শিরোপায় মনোযোগ রোহিতের

খেলাধুলা ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে বিস্ফোরক সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে ঝড় তুলেছেন রোহিত শর্মা। তবে ভারতীয় অধিনায়ক বললেন, এসব রেকর্ড নিয়ে ভাবেন না তিনি। তার এখন মনোযোগ কীভাবে দেশের শিরোপা খরা ঘুচানো যায়।

দ্বিতীয় বিশ্বকাপ জিততে ২৮ বছর অপেক্ষা করতে হয়েছিল ভারতকে। ২০১১ সালে ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কাঙ্ক্ষিত ট্রফি ঘরে তুলতে পেরেছিল তারা। এরপর কেটে যাচ্ছে এক যুগ, আরেকটি বিশ্বকাপ যে ধরা দিচ্ছে না। এই অপেক্ষা অবসানের দায়িত্ব এবার রোহিতের কাঁধে। এবারের আসরে ভারতের অধিনায়ক তিনি।

তার নেতৃত্বে ভারতের শুরুটা ভালোই হয়েছে। অস্ট্রেলিয়ার পর গতকাল আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে তারা। প্রথম ম্যাচে শূন্যরানে আউট হলেও আফগানদের সঙ্গে চেনারূপে ফিরেছেন রোহিত। খেলেছেন ৮৪ বলে ১৩১ রানের বিধ্বংসী ইনিংস। তার সৌজন্যে প্রতিপক্ষের ২৭২ রান ৯০ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত।

রোহিত এই ইনিংসের পথে ভেঙেছেন ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। ক্রিস গেইলের ৫৫৩ ছক্কাকে ছাড়িয়ে এখন ৫৫৬ ছক্কায় চূড়ায় তিনি। বিশ্বকাপে শচিন টেন্ডুলকারের ছয়টি সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেন ভারতীয় ওপেনার। বৈশ্বিক আসরে তার সেঞ্চুরি সংখ্যা এখন সাতটি। এছাড়া ৬৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন রোহিত।

কীর্তিতে ঠাসা ইনিংসের পর ম্যাচ সেরার পুরস্কার ওঠে তারই হাতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, তার মনোযোগ রেকর্ডে নয় বিশ্বকাপের ট্রফিতে, ‘বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়া বিশেষ কিছু। এর জন্য খুবই খুশি। তবে রেকর্ড নিয়ে খুব বেশি ভাবতে চাই না। কারণ, আমি জানি অনেক পথ এগিয়ে যেতে হবে এবং যা চাই (বিশ্বকাপ জয়), তা থেকে আমার মনোযোগ হারালে চলবে না।’

বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ আগামী ১৪ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION