রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পিস্তল ও গুলিসহ নবী হোসেন গ্রুপের এক সদস্য গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি রোহিঙ্গা নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্যকে ১টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, টেকনাফ উনচিপ্রাং-২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/২ এর বাসিন্দা হোসেন আহমেদের ছেলে হামিদ উল্লাহ (২৫)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী এক রোহিঙ্গা যুবক একটি ঘরে অবস্থান করছেন। পরে থানা পুলিশের একটি টিম ক্যাম্পের দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, প্রাথমিক তথ্যে গ্রেফতারকৃত যুবক রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজ করে আদালতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION