রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় নানার বাড়ির মাছের প্রজেক্টে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় নানা বাড়ির মাছের প্রজেক্টের পানিতে ডুবে মো. সাজিত নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু সাজিত পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালী এলাকার খলিলুর রহমানের ছেলে।

নিহত শিশুর চাচা মাওলানা হাসান রাব্বানী বলেন, তারা নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সকাল ৯টার দিকে ভাতিজা পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে মাছের প্রজেক্টে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে মাছের প্রজেক্টে ভাতিজা সাজিতকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION