সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আগ্রহী নয় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, তার দেশ লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আগ্রহী নয়। উত্তর ফ্রন্টের সীমান্ত পরিস্থিতি আগের মতোই রাখবে। রোববার তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।

গ্যালান্ট বলেছেন, ‘উত্তরে যুদ্ধে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা পরিস্থিতি বাড়াতে চাই না।’

তিনি বলেন, ‘যদি হিজবুল্লাহ যুদ্ধের পথ বেছে নেয়, তাহলে তাদের অনেক বড় মূল্য দিতে হবে। অনেক বড় মূল্য। তবে তারা যদি নিজেদের সংযত রাখে তবে আমরা একে সম্মান করব এবং উভয় পক্ষে গুলি চালানো সত্ত্বেও পরিস্থিতিকে যেভাবে আছে তেমন রাখব।’

রোববার টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে রোববার পাঁচ দফা হামলা চালিয়েছে ইরানের মদদপুষ্ট বাহিনী হিজবুল্লাহ। সর্বশেষ অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল হিজবুল্লাহ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION