বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পর্যটকদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ট্রেনের ব্যবস্থা- রেলমন্ত্রী

জিকির উল্লাহ জিকু:

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, কক্সবাজার-দোহাজারি রেললাইন প্রধানমন্ত্রী কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধনের পর দ্রুততার সাথে বাণিজ্যিকভাবে নিয়মিত ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে। পাশাপাশি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পর্যটকদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ট্রেনের ব্যবস্থা নেওয়া হবে।

সবকিছু ঠিকঠাক মতো এগোলে আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ সোমবার বিকেলে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁদের পাড়ায় নির্মিত আইকনিক রেল স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের নির্মাণকাজ সার্বিকভাবে ৯২ শতাংশ শেষ হয়েছে। শতবর্ষী কালুরঘাট সেতুর শক্তিশালীকরণ, রেললাইনের সংযুক্তকরণ এবং আইকনিক স্টেশনের পরিপাটিসহ বাকী কাজগুলো শেষ হলে আগামী ২ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেনের ট্রায়াল রান করা হবে। এতে সার্বিকভাবে সফলতা পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ নভেম্বর ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন।

সবকিছু ঠিকঠাক মতো এগোলে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে পৌণে ১০০ বছর আগে দোহাজারীতে থেমে যাওয়া ট্রেনের স্বপ্নযাত্রা কক্সবাজার পৌঁছার আলোরমুখ দেখবে বলে মন্তব্য রেলমন্ত্রী।

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য মতে, গত এক দশক আগে থেকে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দোহাজারী-কক্সবাজার রেললাইন। প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে ৩৯ টি বড় সেতু, ২২৩ টি ছোট সেতু ও কালভার্ট এবং বিভিন্ন শ্রেণীর ৯৬ টি লেভেল ক্রসিং। এছাড়া ৯ টি স্টেশনের পাশাপাশি বন্যহাতি ও বন্যপ্রাণি চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে ওভারপাস।

এছাড়া শেষ পর্যায়ে রয়েছে নান্দনিক সৌন্দর্য্যের ঝিনুক আকৃতির আইকনিক স্টেশনের কাজও।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION