রবিবার, ২১ Jun ২০২৬, ০১:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে র‌্যাবের অভিযান বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ার জব্দ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশি মদ এবং ২১২ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) এর সদস্যরা। আটককৃত মাদক কারবারি টেকনাফ সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালীর হোসেনের ছেলে মো. ইসমাইল (২২)।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, বুধবার (১৮ অক্টোবর) রাতে র‌্যাব-১৫, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল হতে অপর একজন আসামি পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে পলিথিন ব্যাগ ও মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে সর্বমোট ২১২ ক্যান বিয়ার এবং ১৭টি বিদেশি কাঁচের মদের বোতল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশি মদ ও ক্যান বিয়ারসহ ধৃত এবং পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION