রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বঙ্গোপসাগর নিম্নচাপ: কক্সবাজার ৩ নাম্বার সতর্কতা সংকেত

ভয়েস প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কক্সবাজার সমুদ্র উপকূলকে ৩ নাম্বার সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার (২৩ অক্টো্র) রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ দেশের উপকূল অন্যান্য স্থানে বৃষ্টি হতে পারে।

এদিকে ৩ নাম্বার সতর্কতা সংকেত জারি হওয়ায় সেন্টমার্টিন্স দ্বীপে ভ্রমণে যাওয়া সকল পর্যটকদের আজ বিকেলের মধ্যে সেন্টমার্টিন দ্বীপ ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, ৩ নাম্বার সতর্কতা সংকেত জারি হওয়ায় সেন্টমার্টিন্স দ্বীপ থেকে সকল পর্যটকদের আজ বিকেলের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। আজ সকালে টেকনাফ থেকে ৪টি পর্যটক জাহাজ সেন্টমার্টিন্স দ্বীপে গিয়েছে। এই জাহাজে করে সকল পর্যটকদের টেকনাফে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এর জন্য সেন্টমার্টিন্স দ্বীপের চেয়ারম্যান ও পুলিশ বিভাগকে মাইকিং করতে বলা হয়েছে, যাতে দ্বীপে কোন পর্যটক অবস্থান না করে। তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটক জাহাজ চলাচল বন্ধ থাকবে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্কতার সাথে গোসল করতে বলা হয়েছে। পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে।

গভীর সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলের ৯০০ থেকে ১০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপের কেন্দ্রের ৪০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। নিম্নচাপ কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION