বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

টেকনাফে পুলিশের হাতে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে অবৈধ মাদকদ্রব্য ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবেলটসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

আটককৃত রোহিঙ্গারা হলেন, টেকনাফ হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এফসিএন ২৭৭১৬২ ব্লক-এ/৪ এর বাসিন্দা আবুল হাসেমের মেয়ে ও মো. রিয়াজের স্ত্রী রফিকা (২৫) এবং লেদা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন-২৫৪১২৮ ব্লক-আই/২ এর বাসিন্দা
কালা মিয়ার মেয়ে ও দীল মোহাম্মদের স্ত্রী নুরজাহান (৪০)।

তিনি জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের পরিচালানায় টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম থানা এলাকায় দীর্ঘ ৪ ঘণ্টা অভিযান পরিচালানা করে আটককৃত আসামি রফিকা (২৫) এর বসত ঘর থেকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে টেকনাফ মডলে থানার মামলা নং-৬৪/৭৫৯, ইং ২৪/১০/২০২৩ তারিখ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(গ) ধারায় রুজু হয়। আটককৃত রোহিঙ্গা নারীদেরকে বিজ্ঞ আাদালতে সোপর্দ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION