রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

মৃত্যু, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে পৃথক দু’টি ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকায় সুপারী গাছে বিদ্যুৎস্পৃষ্টে একজন এবং অপরজন হ্নীলা এলাকার একটি চিংড়ি ঘেরের পানি ডুবে নিহত হন।

নিহতরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে মো.এনায়েত করিম (২০) ও হ্নীলা ১নং ওয়ার্ড দক্ষিণ রোজারঘোনার বেলাল উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২৩)।

স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার সকালে টেকনাফ হ্নীলা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যানের মালিকানাধীন মৌলভী বাজার এলাকায় অবস্থিত চিংড়িঘেরে বক ধরার সময় রিয়াজ উদ্দিন (২৩) পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার পর চিংড়ি ঘেরে থাকা অন্যান্য লোকজন আধা ঘণ্টার মধ্যে ঝাঁকি জালের সহায়তায় খোঁজে উদ্ধার করে হ্নীলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আব্দুল জব্বার নামক ব্যক্তির সুপারি বাগানে মো. এনায়েত করিম (২০) সুপারি পাড়তে গেলে সেখানে থাকা বিদ্যুৎ সংযোগের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হলে সে গাছ থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায় বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার সাবরাং ও হ্নীলা এলাকায় পৃথক দু’টি ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট তাদের হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION